সুজন আহম্মেদ, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নৌবাড়ীয়া বটতলা থেকে মণ্ডল মোড় পর্যন্ত ড্রেনসহ রাস্তা নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে রাস্তাটির উন্নয়ন ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। কাজটি বাস্তবায়িত হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি পানি নিষ্কাশনেও সুবিধা হবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা উন্নয়নকাজটি সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।