ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মেন্দা কুঠিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আরমান হোসেন (২২)-কে আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. আরমান হোসেন (২২)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।