ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় মাদ্রাসা গেট ও ঈদগাহ মাঠের বাউন্ডারি  নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ভাঙ্গুড়া পৌরসভার ২নং ওয়ার্ডের শারুটিয়া গ্রামের জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার প্রবেশদার / গেট ও বড় বিশাকোল ঈদ মাঠের উন্নয়ন / বাউন্ডারি কাজের শুভ উদ্ভোদন করেছেন ৭০,পাবনা-৩ এর  সংসদ সদস্য জনাব মোঃ আলী আছগার।

২৫ শে মে সোমবার  সকাল ১০ -১২ টার মধ্যে দুটি কাজের শুভ  উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাফিজ উদ্দিন বাহার, সভাপতি জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার  একেএম হানিফ বাবলু, পৌর যুব জামায়াতের সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারি জনাব আবুল কাশেম, পৌর ৪ নং ওয়ার্ড এর সভাপতি এবং সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদগাহ মাঠ ও বাউন্ডারি নির্মাণ হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য মাঠটি আরও সৌন্দর্যবর্ধন ও ব্যবহার উপযোগী হবে। অপরদিকে শারুটিয়া জামিউল উলুম আবাসিক দ্বীনি মাদ্রাসার প্রবেশদার / গেট নির্মাণ হলে সৌন্দর্য বর্ধন হবে। ২ টি কাজের শুভ উদ্বোধন করায় এমপি মহোদয়ের প্রতি এলাকাবাসী খুশি প্রকাশ করেন।