আটঘরিয়া প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম থেকে স্কুলছাত্রীর কুড়িয়ে পাওয়া আনুমানিক ৫০০ গ্রাম ওজনের একটি সোনালী রঙের মুর্তি জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) বেলা একটার দিতে ডেঙ্গারগ্রাম রতন আলীর বাড়ি থেকে কুড়িয়ে পাওয়া মুর্তি পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ডেঙ্গারগ্রাম বাজার সংলগ্ন রতন আলীর মেয়ে রুকাইয়া খাতুন (৯) গত রবিবার (২৪ মে) দুপুরে বান্ধবীদের সাথে নিয়ে ডেঙ্গাগ্রাম হাইস্কুলের সামনে বটতলায় খেলা করছিল।
এ সময় বটগাছের দুই শিকড়ের মাঝখানে পটেটো চিপ প্যাকেটে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। মোড়ানো প্যাকেটটি খুলে দেখতে পায় সোনালী রঙের মুর্তি। সে আনন্দ করতে করতে কাউকে না জানিয়ে বাড়িতে চলে আসে এবং মূর্তিটি বাবার হাতে তুলে দেয়।
মঙ্গলবার (২৬ মে) সকালে মুর্তি পাওয়ার বিষয়টি এলাকাবাসির মধ্যে জানাজানি ও কৌতূহল সৃষ্টি করে। পরে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে রতন আলীর বাড়ি থেকে কুড়িয়ে পাওয়া মুর্তি জব্দ করে থানায় নিয়ে যায়।
রুকাইয়া খাতুন জানায়, আমি বান্ধবীদের নিয়ে প্রতিদিনের মতে স্কুলের সামনে বটগাছতলা খেলছিলাম। তখন বটগাছের দুই শিকড়ের মাঝ খানে একটি পটেটো প্যাকেট দেখতে পাই। সেটি খুলে দেখি ভিতরে একটি ভাড়ি সোনালী রঙের একটি মুর্তি। মুর্তি নিয়ে আমি বাড়িতে নিয়ে আমার বাবা ও দাদাকে জানাই।
রুকাইয়ার দাদা আব্দুল মান্নান বলেন, আমার নাতনী স্কুলের মাঠের সামনে বটগাছতলা খেলা করছিল। পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পায় এবং খুলে দেখে হিন্দু মেয়ে মুর্তি।
আমাদের জানালে প্রথমে নিজের নিরাপত্তার জন্য ব্যাপারটি গোপন করি। পরে এলাকার মধ্যে এ বিষয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হলে স্থানীয়দের অবহিত করা হয়। পরে থানা পুলিশকে জানানো হলে মুর্তি নিয়ে যায়।
এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মুর্তি জব্দ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উদ্ধারকৃত বস্তটি পরীক্ষার মাধ্যমে এর প্রকৃত ধাতু মুল্য এবং উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি মুর্তিটি কিভাবে এলো সে বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.