পাবনা প্রতিনিধি: ঈশ্বরদীতে মাদক সেবনের অভিযোগে উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে তাঁর বাড়ির ভাড়াটিয়া মো. আব্দুর রাজ্জাককে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট সূত্রের দাবি, মাহফুজ আলমকে তাঁর শয়নকক্ষে ট্যাপেন্টাডল সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে সাজা দেওয়া হয়েছ। বলে জানা গেছে।
অন্যদিকে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ঘটনার পর দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি নাফিস আহমেদ আরিফ জানিয়েছেন, মাহফুজ আলমকে দল থেকে বহিষ্কারের জন্য জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.