দর্পণ ডেক্স: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাটমোহর উপজেলার বোঁথড় গ্রামের মো. আব্দুল ওহাবের ছেলে মো. মনজুর রহমান (২৬) এবং একই গ্রামের মো. সিরাজ প্রামাণিকের ছেলে মো. শফিকুল ইসলাম (২২)।

পুলিশের অভিযানে আটকের পর উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মনজুর রহমানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং শফিকুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।