পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. দিলু খাঁ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চর সাধুপাড়া তিনমাথা বটতলা থেকে ঝুটপটি যাওয়ার সড়কে ইছামতি নদীর ওপরের ভাঙা ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, ওই এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য নিজের হেফাজতে রেখে বিক্রি করছেন। সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন দিলু খাঁ। পরে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে দিলু খাঁর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দিলু খাঁ চর সাধুপাড়া এলাকার মৃত সিরাজ খাঁর ছেলে। তার মায়ের নাম রেজি খাতুন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিলু খাঁ উদ্ধার হওয়া ইয়াবা পাবনার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পাবনা সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.