চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার ঐতিহ্যবাহী চাটমোহর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে প্রেসক্লাব কার্যালয়ে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত। প্রেসক্লাবের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিভিন্ন পদে প্রার্থীদের নির্বাচিত করা হয়।
নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন (আমার দেশ ও ডেইলি অবজারভার) এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে এম এ জিন্নাহ, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল লতিফ রঞ্জু (কালের কণ্ঠ), কোষাধ্যক্ষ পদে জাকির সেলিম (খোলা কাগজ), দপ্তর সম্পাদক পদে শুভাশিস ভট্টাচার্য তুষার (আজকের পত্রিকা), প্রচার সম্পাদক পদে মো. শিমুল বিশ্বাস (আমার সংবাদ) এবং প্রকাশনা সম্পাদক পদে ইফতেখারুল ইসলাম টুটুল (আমাদের সময়) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহিনুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর), এস এম মাসুদ রানা (আরটিভি) ও মো. জাহাঙ্গীর আলম (ইনকিলাব)।
নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হলে সদস্যরা তাদের অভিনন্দন জানান।
নতুন কমিটির নেতৃত্বে চাটমোহরের সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন প্রেসক্লাবের সদস্যরা।

Leave a Reply
You must be logged in to post a comment.