নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার ঈশ্বরদীতে ২০০ লিটার জাওয়া (ওয়াশ) চোলাই মদ তৈরির উপকরণ সহ মোছা. আজিরন (৪৪) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৪ আগস্ট) ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে ঈশ্বরদী সার্কেল টিম উপজেলার ফরিদপুর গ্রামে অভিযান চালিয়ে আজিরনকে তার নিজ বসতবাড়ি থেকে ২০০ লিটার জাওয়া (ওয়াশ)সহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আজিরন ফরিদপুর গ্রামের মৃত ফেরদৌসের স্ত্রী। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.