স্টাফ রিপোর্টার: পাবনা সদর থানার ভাঁড়ারা ইউনিয়নের ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান আবু সাঈদের সহযোগী ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং ভাঁড়ারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আসাদ প্রাং (৫৫), একই গ্রামের মজির উদ্দিন সরদারের ছেলে ও ভাঁড়ারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন (৫৬) এবং দোগাছী ইউনিয়নের খয়েরসুতী গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও দোগাছী ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. রফিক (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভাঁড়ারা ইউনিয়নের ছাত্র হত্যা মামলায় সাবেক চেয়ারম্যান আবু সাঈদের সহযোগী হিসেবে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ মামলার তদন্তের ধারাবাহিকতায় ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারাধীন হওয়ায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের নির্দোষ হিসেবে গণ্য করা হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.