পাবনা প্রতিনিধি: পাবনা শহরের জলাবদ্ধতা নিরসনে পৌর এলাকার বিভিন্ন ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে পাবনা পৌর কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের ড্রেন পরিষ্কারের কাজ চলছে।
শুক্রবার দুপুরে চলমান এ কার্যক্রম আকস্মিকভাবে পরিদর্শন করেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম। এ সময় তিনি ড্রেন পরিষ্কারের কাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ড্রেন পরিষ্কারের কাজ যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় পাবনা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক আসাদউজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.