ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইলিয়াছ আহমেদ হিমেল রানার অসুস্থ স্ত্রীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় ভাঙ্গুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার শরৎনগর মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা যুবদলের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি মসজিদের মুসল্লি এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দোয়া মাহফিলে হিমেল রানার স্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং অসুস্থ সব মানুষের রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
এ সময় বক্তারা অসুস্থ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি হিমেল রানার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবদলের নেতাকর্মী ও মসজিদের মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.