ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলার অসুস্থ যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিমকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

শুক্রবার (১৬ আগস্ট) তিনি ভাঙ্গুড়া হেলথ কেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ আব্দুল আলিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করেন।

হাসপাতালে অবস্থানকালে এমপি রুমা অসুস্থ যুবদল নেতা আব্দুল আলিমের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।