পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. জীবন মন্ডল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (১৬ আগস্ট) ডিএনসি পাবনার ঈশ্বরদী টিম ভাঙ্গুড়া উপজেলার দহপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে তার নিজ বসতবাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
ডিএনসি সূত্রে জানা যায়, ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে দহপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. জীবন মন্ডলের দখলীয় বসতবাড়ি থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মো. জীবন মন্ডল ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া গ্রামের মৃত সামাদ মন্ডলের ছেলে।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে জীবন মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গুড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.