চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বিস্ফোরক মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার ছাইকোলা পূর্বপাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে নাহিদ পারভেজ (২০) এবং পাঁচবাড়িয়া এলাকার নবীর উদ্দীনের ছেলে সোহেল রানা।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এছাড়া তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে দাবি পুলিশের।
পুলিশ আরও জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নাহিদ পারভেজ ও সোহেল রানাকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.