চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগষ্ট) সন্ধ্যায় মাদক বিরোধী অবিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঢাকার সাভার থানার রাজাসোন এলাকার মো. সাইদুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম অলি (২০) এবং পাবনার চাটমোহর উপজেলার জগন্নাথপুর এলাকার মো. খাইরুল সরদারের ছেলে মো. শাকির হোসেন বাকী (২২)।

পুলিশ জানায়, চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাটমোহর, পাবনা তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।