চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার রেলবাজার অমৃতাকুন্ডা হাটে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল মাহমুদ। এ সময় চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে ব্যবহারের জন্য রাখা দুই বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।অভিযানটি বাস্তবায়নে ছিল চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর।

Leave a Reply
You must be logged in to post a comment.