চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আল-ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) উপজেলার চম্পাবিদ বাগে জান্নাত কবরস্থান ও সংশ্লিষ্ট এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চম্পাবিদ বাগে জান্নাত কবরস্থানের সভাপতি মো. আব্দুল আজিজ জোয়ার্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. গোলাম মওলা, বোয়াইলমাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল বাছেদ, চম্পাবিদ বাগে জান্নাত সালেহা মোতাহার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, মাদ্রাসার সহসভাপতি মো. আবুল কালাম আজাদ এবং ক্যাশিয়ার মো. সাহাদৎ হোসেন, দর্পণ নিউজের প্রকাশক সঞ্জিত চক্রবর্তী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আলহাজ্ব আব্দুল গফুর। কর্মসূচি পরিচালনা করেন চাটমোহর আল-ইহসান ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হুসাইন কিশোর ও সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন রাসেল।
বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সকলের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের খাবার পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply
You must be logged in to post a comment.