ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থ যুবদল নেতা আব্দুল আলীমের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসুস্থ যুবদল নেতা আব্দুল আলীমকে দেখতে গেছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার।
হাসপাতালে গিয়ে তিনি আব্দুল আলীমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোগীর চিকিৎসার সার্বিক অগ্রগতির বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নেন।
এ সময় সংসদ সদস্য অধ্যাপক মাওলানা আলী আছগার অসুস্থ যুবদল নেতার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
হাসপাতালে এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্বজনরা উপস্থিত ছিলেন। তাদের মতে, রাজনৈতিক ভিন্নমতকে পাশ কাটিয়ে একজন অসুস্থ নেতার পাশে দাঁড়ানো মানবিকতার পরিচয় বহন করে।

Leave a Reply
You must be logged in to post a comment.