বিশেষ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে ১১ দলীয় জোটের ব্যানারে পাবনার ভাঙ্গুড়ায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১ দিকে ভাঙ্গুড়া সিএনজি স্ট্যান্ড, গোল চত্বর থেকে কর্মসূচি শুরু হয়। পরে একটি গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোল চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। এ সময় তারা দেশের সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় বিষয়ের উপর বক্তব্য দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আহমেদ হালিম মাযাহার নূর, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাফিজ উদ্দিন বাহার। উপজেলা নায়েবে আমীর মাওলানা মজিবর রহমান ও ভাঙ্গুড়া উপজেলা আমীর মাওলানা মহির উদ্দীন
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল সাদিক।

Leave a Reply
You must be logged in to post a comment.