চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাটমোহর উপজেলার দোলং গ্রামের মৃত ওছির উদ্দিনের ছেলে মো. বাবু মিয়া (৪০) এবং ছোট শালিখা গ্রামের মো. হানিফ হোসেনের ছেলে মো. নাজমুল হোসেন (২৬)।

চাটমোহর থানা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় তাদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাটমোহর, পাবনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।