বিশেষ প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৩ জন শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১১ টার দিকে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ডাঃ মমতাজ খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আরিফুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ গোলাম মোস্তফা,আজীবন দাতা সদস্য,অত্র প্রতিষ্ঠানের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আতিকুজ্জামান।

এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মিলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৫৩ জন শিক্ষার্থীদের হাতে পদক ও সনদ তুলে দেন।

মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই এই আয়োজন বলে জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য আনন্দ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১২ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশিত হয়।

বৃত্তিপ্রাপ্তদের ৫৩ জনের মধ্যে ১৮ জন ট্যালেন্টপুল এবং ৩৫ জন সাধারণ বৃত্তি অর্জন করে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম বলেন, ৫৩ জন শিক্ষার্থীদের এই অর্জন শুধু শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, শিক্ষার্থীর যে প্রতিষ্ঠান থেকে ভালো ফলাফল করেছে সেই বিদ্যালয়, অভিভাবক ও ভাঙ্গুড়া উপজেলাবাসীর জন্য গর্বের। ভবিষ্যতে এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেন বিপথে না যায় সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।
তাহলে আমাদের মমতাজ মোস্তফা আইডিয়াল শিক্ষাপ্রতিষ্ঠান যেন এই মেধাবী শিক্ষার্থীরা ভালো পড়াশোনা করে নিজেকে গড়ে তুলতে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ মমতাজ খানম বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।

প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, ভাঙ্গুড়া উপজেলার একটি ভালো ফলাফল অর্জন করে মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল টি।তাই সকল শিক্ষক কর্মচারী ও অভিভাবক মিলে বিদ্যালয় টি আরো ভালোভাবে দায়িত্ব নিয়ে চালাতে হবে।তখন অবশ্যই বিদ্যালয় টি আরো ভালো ফলাফল করে উপজেলায় শ্রেষ্ঠত্ব ধরে রাখে সাফল্য অর্জন করবে।