বিশেষ প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার গোলচত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির মাওলানা মহির উদ্দিন।
সমাবেশে বক্তব্য দেন ভাঙ্গুড়া সদর ইউনিয়নের সভাপতি সাবেক অধ্যক্ষ আহমেদ হালিম মাজহার নুর, ভাঙ্গুড়া বাজার ইউনিট এর সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজ উদ্দিন বাহার, ভাঙ্গুড়া পৌরসভা সভাপতি গোলাম মোস্তফা বাবলু, খানমরিচ ইউনিয়ন আমির অধ্যাপক আবুল কালাম আজাদ, মাওলানা খালেদ মোশারফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ কুদরত আলী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুছ সাদিক। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা দেশ ও জনগণের কল্যাণে ঐক্য, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাই কে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশ শেষে ভাঙ্গুড়া স্মৃতিসৌধ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

Leave a Reply
You must be logged in to post a comment.