চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে মো. আসাদুল ইসলাম মিঠু (৩৩), পিতা- মো. হাফিজুল রহমান, সাং-কুমারগাড়া মধ্যপাড়া, থানা-চাটমোহর, জেলা-পাবনাকে কুমারগাড়া এলাকা থেকে এবং মো. সাব্বির হোসেন (৩৩), পিতা- মো. তনছের আলী, সাং-বোথর, থানা-চাটমোহর, জেলা-পাবনাকে চাটমোহর পৌরসভার মির্জা মার্কেট এলাকা থেকে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক দুই ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ প্রহরায় পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.