চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, চাটমোহর উপজেলার মধ্য শালিখা গ্রামের মৃত আবু তাহের ওরফে সোভনের ছেলে মো. আজিজুল হক শিহাব ওরফে সাধু (২১)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে চাটমোহর থানায় নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা নং-২১, তারিখ: ২৬ জুলাই ২০২৬ রুজু করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ৮(ক) ধারায় দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।