পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার ভাবিগুলা এলাকার লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ, সবুজ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, এমপি।
অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিয়মিত বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন তারা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টির আহ্বান জানানো হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.