চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ওমর আলী প্রাংয়ের ছেলে মোঃ তোরাপ আলী (৬০) এবং মথুরাপুর ইউনিয়নের রাজাদিয়ার এলাকার মৃত সুলতান প্রাংয়ের ছেলে মোঃ বাবু হোসেনকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মোঃ তোরাপ আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মোঃ বাবু হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

চাটমোহর থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।