ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ২ নম্বর খানমরিচ ইউনিয়নের বিভিন্ন ক্রীড়া ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এবং ৪১টি গ্রামের প্রতিনিধিদের মাঝে এডিপির (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) অর্থায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০২৫-২০২৬ অর্থবছরের এই কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, সদস্য সচিব সরদার মো. আতাউর রহমান খোকন এবং ময়দান দিঘী বাজার কমিটির সভাপতি সরদার মো. জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর খানমরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্রীড়া ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও ৪১টি গ্রামের প্রতিনিধিদের হাতে খেলাধুলার গেঞ্জি, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, খেলাধুলার প্রসার ঘটলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি পায়। তাই সুস্থ, মাদকমুক্ত ও ইতিবাচক সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

Leave a Reply
You must be logged in to post a comment.