ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এটি পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার হওয়া আসামির হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.