চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

সোমবার (১৩ জুলাই) চাটমোহর থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাটমোহর উপজেলার সোনাহারপাড়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে মো. আশরাফুল (২৪) এবং ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে মো. শাকিল (২১)।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।