স্টাফ রিপোর্টার: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে আটকরা হলেন, চাটমোহর উপজেলার বাখলবাড়ি গ্রামের মো. বজলুর রশিদের ছেলে মো. ইমন আলী (২১), সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহেশ রোহালি চাড়ালপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেন শেখের ছেলে মো. শামীম উদ্দীন ওরফে শামীন (২১) এবং চাটমোহর উপজেলার পাটিয়াতা গ্রামের মো. ইমন আলীর ছেলে মো. সাব্বির হোসেন (২৬)।
পরে আটক তিনজনকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
চাটমোহর থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.