চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) পাবনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় চাটমোহর থানা পুলিশ উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে গোয়ালবাড়ী গ্রামের নিখিল গমেজের ছেলে নুয়েল গমেজ (২৮)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুয়েল গমেজ জানান, তিনি ও পলাতক আসামি মথুরাপুর মন্ডল গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩৫) পরস্পরের যোগসাজশে ওই চোলাই মদ বিক্রি করতেন।
এ ঘটনায় চাটমোহর থানায় মামলা নং-০৭, তারিখ ০৫ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ২৪(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.