স্টাফ রিপোর্টার: পাবনার চাটমোহর উপজেলার কানাইচর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ।

সোমবার (৫ জুলাই) চাটমোহর থানাধীন কানাইচর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ছাইকোলা কানাইচর গ্রামের মৃত চাঁদ শেখের ছেলে মো. সানোয়ার হোসেন (৫২), নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাচিকাটা গ্রামের মৃত দুলাল সরদারের ছেলে মো. বাবলু রহমান (৪৬), ছাইকোলা সরদারপাড়া গ্রামের মৃত হোসেন প্রাংয়ের ছেলে মো. আক্কাস আলী (৬০) এবং কানাইচর গ্রামের মৃত রয়াস প্রাংয়ের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮)।

পুলিশ জানায়, আটক চারজনের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।