স্টাফ রিপোর্টার, চাটমোহর: পাবনার চাটমোহরে চলমান মাদক নিয়ন্ত্রণ অভিযানের অংশ হিসেবে আরও ৮ জনকে সামারি ট্রায়ালের জন্য পুলিশ লাইনে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) চাটমোহর থানা পুলিশের অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সামারি ট্রায়ালের জন্য পুলিশ লাইনে পাঠানো হয়।

সামারি ট্রায়ালের জন্য প্রেরিতরা হলেন: বড়-শালিখা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. আসানুর ইসলাম (৩২), ছোট-শালিখা গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে মো. আতিকুর রহমান (২৬), বৃগুয়াখড়া গ্রামের মো. আবু বক্করের ছেলে মো. মুন্না (১৮+), ছোট-শালিখা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে মো. শাকিল আহম্মেদ (২৬), ছোট-শালিখা গ্রামের মো. কোরবান আলীর ছেলে মো. আসাদুল ইসলাম মান্না (২০), ছোট-শালিখা গ্রামের মো. আকরাম হোসেনের ছেলে মো. আজিম উদ্দিন (৩০), শারোরা গ্রামের মৃত তৈরাব আলীর ছেলে মো. শাহিন আলম (২৩) এবং দোদারিয়া গ্রামের মো. আজিরুদ্দিনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৫০)। সকলের থানা চাটমোহর, জেলা পাবনা।

পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণে তাদের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।