চাটমোহর (পাবনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাটমোহর পৌর যুবদলের আহ্বায়ক তানভীর জুয়েল লিখন এবং চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেনকে এর আগে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে উভয় নেতাকে তাদের নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া এ তথ্য জানিয়েছেন।