চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

আদালতে প্রেরণকৃতরা হলেন, কাটাখালী এলাকার মৃত আবুল আলীর ছেলে মোঃ নজির হোসেন (২৯), সাং-কাটাখালী, ইউপি- ডিবিগ্রাম, থানা- চাটমোহর। তিনি ডিবিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।

অপরজন কাটাখালী এলাকার মোঃ আব্দুল ওহাবের ছেলে মোঃ রজব আলী (৩২), সাং-কাটাখালী, ইউপি- ডিবিগ্রাম, থানা- চাটমোহর। তিনি ডিবিগ্রাম ২ নম্বর ওয়ার্ড কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউল রহমান জানান, বিশৃঙ্খলা ও নাশকতা ঠেকানোর জন্য তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।