চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২৪ জুন) চাটমোহর থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে মোঃ রফিকুল ইসলাম (৩৮), পিতা মৃত ইমান আলী, গ্রাম বড়শালিকা, থানা চাটমোহর, জেলা পাবনাকে পৈলানপুর এলাকা থেকে আটক করা হয়।

একই অভিযানে মোঃ জয়নাল (৬৫), পিতা মৃত নিজাম, গ্রাম বুড়িপাড়া, হরিপুর, থানা চাটমোহর, জেলা পাবনাকে হরিপুর বুড়িপাড়া মোড় এলাকা থেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের অপরাধে দুই আসামিকে ১০ দিন করে কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।