আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পুড়িয়া গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২১ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে আটক হন মোছাঃ কমেলা খাতুন (৪৬)। তিনি উপজেলার লক্ষণপুর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর নাম মোঃ আব্দুল জব্বার।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনার সময় কমেলা খাতুনের নিকট থেকে জব্দ তালিকামূলে ২১ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর- ১০, তারিখ- ২১ জুন ২০২৬।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”