ভাঙ্গুড়া প্রতিনিধি: মাদকসেবনের অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ জুন) রাতে উপজেলার কাশিপুর গ্রামে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত তানভীর আহমেদ শিমুল (২৮) পৌর শহরের চৌবাড়ীয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সামছুল হকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে কাশিপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদকসেবনের অভিযোগে শিমুলকে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
রায় কার্যকরের জন্য সাজাপ্রাপ্তকে পরবর্তীতে থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.