ফরিদপুর প্রতিনিধি: পাবনা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মোঃ আলী আছগার-এর অর্থায়নে চরপাড়া বাজার থেকে বেড়হাউলিয়া পশ্চিমপাড়া ব্রিজ পর্যন্ত গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের আরসিসি নির্মাণকাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আবু তালিব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ সাপিনুর ইসলাম, ফরিদপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদ হোসেন মাস্টার এবং ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আমির আলী। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সড়কটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় যোগাযোগ ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় জনকল্যাণ ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।