পাবনা প্রতিনিধি: পাবনা জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন) পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও আনুষ্ঠানিক পরিদর্শন করেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ মহোদয়। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, টার্ন আউট এবং পারফরম্যান্স মূল্যায়ন করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: রেজিনুর রহমান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি উত্তম পোশাক পরিধান, নিয়মিত প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা এবং জনসাধারণের সঙ্গে সদাচরণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া মাসিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে তিনি জেলার যানবাহন পরিদর্শন করেন এবং চালক পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরবর্তীতে অস্ত্রাগারও পরিদর্শন করেন পুলিশ সুপার মহোদয়।

অনুষ্ঠানে পাবনা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।