পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকবিরোধী অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে দণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) পাবনা থানার লস্করপুর ও মহেন্দ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৬টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট দুইটি মোবাইল কোর্ট মামলা নিষ্পত্তি করা হয়। এছাড়া একই সময়ে দুইটি নিয়মিত অভিযান পরিচালিত হলেও কোনো নিয়মিত মামলা দায়ের হয়নি।

অভিযানে ১৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় দুইজন আসামিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।