পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের দুবলিয়া এলাকার কোলাদী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহিল কাফি।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এডহক কমিটিতে মোঃ আব্দুল্লাহিল কাফি সভাপতি, মোঃ শওকত আলী রঞ্জু অভিভাবক সদস্য এবং মোঃ জাকির আহসান বিশেষ প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। অনুমোদিত কমিটির কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
নবনিযুক্ত সভাপতি আব্দুল্লাহিল কাফি বলেন,
“কোলাদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সামাজিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। এলাকার শিক্ষার সুনাম ধরে রাখার জন্য আমরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবো।”
স্থানীয় সূত্রে জানা যায়, কাফি দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কমিটি ঘোষণার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply
You must be logged in to post a comment.