পাবনা প্রতিনিধি: পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

পাবনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় রবিবার (০৭ জুন) খ্রিস্টাব্দ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দেলোয়ার হোসেন (৩৫), পিতা- মোঃ মজিবর রহমান, সাং- বরাট, থানা- সাঁথিয়া, জেলা- পাবনাকে দোষী সাব্যস্ত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং অবৈধ মাটি উত্তোলন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।