নিজস্ব প্রতিনিধি

দীর্ঘদিন পর প্রাণের টানে একসাথে মিলিত হলেন এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুরা। দিনভর নানা আয়োজনে আনন্দ আড্ডায় মেতে ওঠেন তারা।

“স্মৃতির টানে বন্ধুত্বের বন্ধনে” এই শ্লোগানে শুক্রবার (২৯ মে) দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ৮টায় বালুচর খেলার মাঠে টোকেন সংগ্রহ ও গেঞ্জি বিতরণ করা হয়। সকাল সাড়ে ৮টায়
বন্ধুদের গ্রুপ ফটো উত্তোলন ও ফটোশুট পর্ব।

সকাল সাড়ে ৯টায় টি শার্ট পড়ে বাদ্য বাজনার তালে তালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। বালুচর মাঠ থেকে শুরু হয়ে স্টার মোড়, আফ্রাতপাড়া, শাপলা সংঘ প্রদক্ষিণ শেষে পুনরায় বালুচর মাঠে গিয়ে শেষ হয় র‌্যালি।

এরপর সকাল সাড়ে ১০টায় বন্ধুরা দুই দলে ভাগ হয়ে ক্রিকেট খেলার আনন্দে মেতে ওঠেন।

দুপুর ২টায় উপজেলা চত্বরে প্রীতিভোজে মিলিত হন তারা। দুপুরের খাবার গ্রহণ শেষে চলে
বন্ধুদের স্মৃতিচারণ ও আড্ডা পর্ব। এ সময় বন্ধুরা নিজেদের স্কুলজীবনের নানারকম স্মৃতিচারণ করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন।

বিকাল ৫টায় পরিবারের সদস্যদের জন্য বালিশ খেলা, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন করা হয়।

সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত ছিল
২০০১ ব্যাচের ইচ্ছুক শিল্পীদের গান, কবিতা ও পরিবেশনা। একটা সময় চাটমোহর আরসিএন এন্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম (অবঃ), শিক্ষক আবু বক্কার সহ চার শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবু বক্কার স্যার।

সন্ধ্যার পর থেকে শুরু হয় মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন কুষ্টিয়ার সঙ্গীত শিল্পী তিশা। এছাড়া স্থানীয় শিল্পী কাওছার, ফাহিম, ২০০১ ব্যাচের সিথি, মাসুদ, নাজমুল সহ অনেকে।

গান পরিবেশনের পরে বন্ধুদের মাঝে স্মারক উপহার তুলে দেওয়া হয়। শেষে র‍্যাফেল ড্র এর মাধ্যমে শেষ হয় আনন্দ আয়োজন।