নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগার।

জানা যায়, ঈদকে সামনে রেখে তিন উপজেলার সর্বমোট ১ হাজার গরীব ও দুস্থ ব্যক্তির মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় মাননীয় এমপি মাওলানা আলী আছগার বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।