নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (২৩ মে ২০২৬) চাটমোহর থানাধীন বিলচলন ইউনিয়নের বোঁথর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মোঃ রুবেল হোসেন (৩৩)। তিনি বোঁথর গ্রামের নূর মোহাম্মাদের ছেলে।

চাটমোহর থানা সূত্রে জানা গেছে, পাবনার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে রুবেলের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।