মোঃ সুজন আহম্মেদ, বিশেষ প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ে খামারিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোমানা আক্তার রোমিও, ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আরএম মোঃ রিয়াজুল ইসলাম, ডা. ইমরান হোসেন, মনিটর মোঃ একরামুল হাবিব এবং এরিয়া ম্যানেজার মোঃ আসাদ আলী।
প্রশিক্ষণে খামারিদের নিরাপদ ও ভেজালমুক্ত দুধ উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা দুধ উৎপাদনে পরিচ্ছন্নতা বজায় রাখা, গাভীর সঠিক পরিচর্যা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, পুষ্টিকর খাদ্য প্রদান এবং দুধের উৎপাদন বৃদ্ধি করার কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও ভেজাল দুধের ক্ষতিকর দিক সম্পর্কে খামারিদের সচেতন করা হয় এবং নিরাপদ খাদ্য উৎপাদনে করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের পক্ষ থেকে অংশগ্রহণকারী খামারিদের গাভীর দুধ সংগ্রহের জন্য একটি করে পাত্র বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী খামারিদের নগদ ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে আগতদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.