পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উপজেলার খিদিরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তাজুল ইসলাম সজল (৩৩) ও মাসুম (২৫)।
পুলিশ জানায়, আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহাবুব রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত টহলে ছিলেন। ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে খিদিরপুর বাজারের নাজিম উদ্দীনের ফলের দোকানের সামনে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ট্যাগ বানাও

Leave a Reply
You must be logged in to post a comment.