পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা এলাকায় মালবোঝাই একটি নসিমিন সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে।
শনিবার (১৬ মে) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি সাইড দিতে গেলে হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে পড়ে। তবে দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় সাময়িক যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.